চিনে পাহাড় ভেঙে ধ্বংস হয়ে গেল গ্রাম

কমপক্ষে ১০০ জনের মৃত্যুর আশঙ্কা

পাহাড় ভেঙে ধসে তলিয়ে গেল গোটা একটি গ্রাম। কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে পাথর চাপা পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে চিনের সিচুয়ান প্রদেশের জিংমো গ্রামে। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। লক্ষাধিক মানুষ ওই গ্রামে বাস করতেন। প্রশাসনের আশঙ্কা আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এই পাহাড় ঘেরা গ্রামে রয়েছে পর্যটকদের জন্য বেশ কয়েকটি হোটেল। শনিবার স্থানীয় সময় সকাল ছ-টা নাগাদ হঠাৎ-ই পাহাড় ভেঙে ধস নামে। দুর্ঘটনার সময় গ্রামের বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।আচমকা যেন গোটা পাহাড় ভেঙে পড়ে গ্রামের ওপর। ধসে তলিয়ে যায় গ্রামের সব বাড়ি এবং হোটেল।

উদ্ধারকারী দলের সঙ্গে গ্রামবাসীরাও উদ্ধারকাজ করছেন। বড় বড় বোল্ডারগুলোকে ক্রেনের সাহায্যে তোলা হচ্ছে।

কয়েকদিন ধরেই ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। জারি ছিল ধসের সতর্কবার্তা।

Developed by DXDasia