শিক্ষাবিদ ও বিজ্ঞানী যশ পালের প্রয়াণ

১৯৭৬ সালে পদ্মভূষণ ও ২০১৩ সালে পদ্ম বিভূষণ পান যশ পাল

প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী যশ পাল। নয়ডায় বার্ধক্যজনিত অসুখে ৯০ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে ট্যুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৯২৬-এর নভেম্বরে ব্রিটিশ ভারতের ঝাং-এ(এখন পাকিস্তানে) জন্মগ্রহণ করেন যশ পাল। বড় হন হরিয়ানায়। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে পোস্ট গ্র্যাজুয়েশনের পর ইংল্যান্ডের ম্যাসাচুসেটস্‌ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পিএইচডি করেন তিনি। দেশে ফিরে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এ কসমিক রশ্মি নিয়ে গবেষণা শুরু করেন। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন ১৯৮৩ পর্যন্ত।

১৯৭৬ সালে পদ্মভূষণ ও ২০১৩ সালে পদ্ম বিভূষণ পান যশ পাল। এছাড়াও কসমিক রশ্মি, এজার্জি ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স সংক্রান্ত অবদানের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন।

কেন্দ্রীয় সরকারের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রথম অধিকর্তা ছিলেন তিনি। সামলেছেন ইউজিসি-র চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব, প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা, জেএনইউ-র উপাচার্য ইত্যাদি গুরুত্বপূর্ণ পদও।

Developed by DXDasia