কলকাতা পুলিশের উদ্যোগে ‘ডিয়ার বয়েজ’

এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হল নারীকে সম্মান করতে শেখানো

কিশোর বয়স থেকেই যাতে মহিলাদের সম্মান করতে শেখে ছেলেরা, তার জন্য অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের। ‘ডিয়ার বয়েজ’ নামের এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হল নারীকে সম্মান করতে শেখানো। স্কুলপড়ুয়া কিশোরদের এ-ব্যাপারে প্রশিক্ষণ দেবে পুলিশ। ২০টি স্কুলের ক্লাস ৯ থেকে ১২-এর ছাত্রদের দেওয়া হবে প্রশিক্ষণ।

বড় হয়ে এই ছাত্ররা যাতে দায়িত্ববান ও রুচিশীল হতে পারে, সে-কারণেই এই পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এমন উদ্যোগকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাহবা জানিয়েছেন অনেকে।

Developed by DXDasia