ঘর পেল দামাই জনগোষ্ঠী

বোর্ডের কর্মসূচির মধ্যে অন্যতম ছিল পরিবার পিছু ঘর বাবদ দু-লক্ষ টাকা বরাদ্দ করে মোট আড়াইশো পরিবারকে সাহায্য করা

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাঁরা। পদবি দামাই বা দামী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে ঘোষণা করেন দামাই উন্নয়ন বোর্ড গঠনের কথা। সেই বোর্ডের কর্মসূচির মধ্যে অন্যতম ছিল পরিবার পিছু ঘর বাবদ দু-লক্ষ টাকা বরাদ্দ করে মোট আড়াইশো পরিবারকে সাহায্য করা। শুক্রবার শিলিগুড়ি চম্পাসারি অঞ্চলে এই ঘর প্রদান প্রক্রিয়ার উদ্বোধন হল। উপস্থিত ছিলেন দামাই বোর্ডের চেয়ারম্যান গঙ্গাসাগর পঞ্চবুটি। ছিলেন অন্যান্য সদস্যরাও।

রাজ্য সরকারের এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন সবাই। দামাইদের মনেও খুশির বাতাবরণ তৈরি হয়েছে এই উপলক্ষে।

Developed by DXDasia