
বোল্ডার দিয়ে বানানো হচ্ছে আটটি স্পার
গত বছরগুলোতে উত্তরবঙ্গের কুমলাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। অনেক চাষের জমি, চা বাগান তলিয়ে গেছে কুমলাইয়ের গর্ভে। এবার রাজ্য সরকারের সেচ দপ্তরের অর্থসাহায্যে বাঁধ নির্মাণ শুরু হল কুমলাই নদীর ওপর।
জলপাইগুড়ি জেলার মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ডেমকাঝোরায় শুরু হয়েছে বাঁধ তৈরির কাজ। এখানেই রয়েছে কুমলাই নদীর সবথেকে বিপজ্জনক অংশ। তেশিমলা অঞ্চলেই নদীর ভাঙনের ফলে ক্ষয়ক্ষতি সবথেকে বেশি হয়। তাই স্থানীয় মানুষদের দাবিতে সেখানকার পঞ্চায়েত প্রধান সেচ দপ্তরের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেন। অবশেষে এবছর বর্ষার আগে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছ। বোল্ডার দিয়ে আটটি স্পার বানানোর কাজ চলছে এই জায়গায়। বাঁধ নির্মাণ শুরু হওয়ায় খুশিতে ডগমগ এলাকার বাসিন্দারা।
