দেড় কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার
আগামী মাসের মধ্যেই দেড় কোটি পরিবার অর্থাৎ সাড়ে ৭ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে নতুন করে মানুষকে অন্তর্ভুক্ত করতে শিবির শুরু হয়েছে জেলায় জেলায়।
স্বাস্থ্যসাথী কার্ড এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ পরিবার বা সাড়ে ৬ কোটি মানুষের হাতে পৌঁছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে নভেম্বর মাসের মধ্যে আরও ১ কোটি মানুষের হাতে এই কার্ড পৌঁছে দিতে হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে সরকারি-বেসরকারি মিলিয়ে ১৬১২টি হাসপাতাল। তার মধ্যে ১৪৭২টি হাসপাতাল এই পরিষেবা দিয়ে থাকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেন। শিক্ষক, শিক্ষাকর্মী, কন্ট্র্যাকচুয়াল হোমিওপ্যাথি চিকিৎসক, আয়ুশ চিকিৎসক, প্যাথোলজিস্ট, আর্বান ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত কর্মীরা, মিউনিসিপাল বোর্ডের সঙ্গে যুক্ত কাউন্সিলররা এই প্রকল্পের আওতায় থাকেন।