ফের ঈশ্বর গুপ্ত সেতুতে ফাটল

জারি হলো অনির্দিষ্ট কালের জন্যে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা

ফের ঈশ্বর গুপ্ত সেতুতে  ফাটল। আবার জারি হলো অনির্দিষ্ট কালের জন্যে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা। নিয়ন্ত্রিত করা হচ্ছে গাড়ির গতিও। শুক্রবার সেতু মেরামতির কাজ শুরু করলো হুগলি হাইওয়ে ডিভিশন ২ কর্তৃপক্ষ। হুগলী ও নদীয়া এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় যোগাযোগের লাইফলাইন ঈশ্বর গুপ্ত সেতু। ২০১৬ সালের ডিসেম্বরে সেতুর কল্যাণী প্রান্তে দুই স্তম্ভের মধ্যে ফাঁক লক্ষ্য করা যায়। তারপর বেশ কিছুদিন যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। শুরু হয় সেতু মেরামতির কাজ। ব্যস্ত সেতুর ওপরে তরিঘরি লোহার বেলী ব্রীজ তৈরি করে ছোট গাড়ী চলাচলের ব্যবস্তা করা। তবে ভারী যান চলাচল সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয়। ২০১৭ সালের মে মাসে ফের চালু করে দেওয়া হয় সেতু। তিন মাস না পেরোতেই  আবার সেতুতে ফাটল। জেলা মহকুমা শাসক সদর অরিন্দম বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেছেন সেতুর উপরদিয়ে ২০ মেট্রিক টনের বেশি ওজনের যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাড়ির গতি হতে হবে ঘন্টায় ১৫ কিলোমিটার।

Developed by DXDasia