বুলবুল মোকাবিলায় কন্ট্রোল রুম খুলল নবান্ন ও কলকাতা পুরসভা, চালু হল হেল্প লাইন নম্বর

সন্ধের পরেই স্থলভাগে আছড়ে পড়তে পারে বুলবুল

ক্রমশই শক্তি বাড়াচ্ছে বুলবুল। আজ মধ্যরাতে এই ঘূর্ণিঝড় স্থলভাবে আছড়ে পড়ার কথা ছিল। কিন্তু এখন আবহবিদরা জানাচ্ছেন, আজ সন্ধের মধ্যেই বুলবুল স্থলভাগে পৌঁছে যেতে পারে।

এই ঘূর্ণিঝড় আয়লার রূপ নিতে পারেন, এরকম সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। শুক্রবার রাত থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কবার্তা। আজ কলকাতা, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, সুন্দরবন, দুই মেদিনীপুর-হ বেশ কয়েকটি জেলার প্রাথমিক স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুলবুলের মোকাবিলায় সজাগ রয়েছে নবান্ন এবং কলকাতা পুরসভা। বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও প্রস্তুত রাখা হয়েছে। নবান্নে এবং কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। 
নবান্নের কন্ট্রোল রুমের ফোন নম্বর: 
১০৭০ (টোল ফ্রি)
০৩৩-২২১৪৩৫২৬
০৩৩-২২১৪৩৫৮৬

পুরসভার কন্ট্রোল রুমের ফোন নম্বর: 
০৩৩-২২৮৬ ১০৩১
০৩৩-২২৮৬ ১২১২
০৩৩-২২৮৬ ১৩১৩
০৩৩-২২৮৬ ১৪১৪

Developed by DXDasia