প্রকাশ্যে এল পঞ্চাশের মন্বন্তরে চার্চিলের ষড়যন্ত্র

ভারতের ইতিহাসচর্চায় এক উল্লেখযোগ্য সংযোজন এই বই

‘পঞ্চাশের মন্বন্তরে চার্চিলের ষড়যন্ত্র’ বইটি প্রকাশিত হল সোমবার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে। লেখিকা মধুশ্রী মুখোপাধ্যায়। তাঁর ইংরাজি বই ‘Churchill’s Secret War’-এর বাংলা অনুবাদ এটি। অনুবাদক নিখিল সুর ও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বইটির প্রকাশক সেতু প্রকাশনী।

বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত ঐতিহাসিক প্রফেসর সব্যসাচী ভট্টাচার্য। তিনি বলেন, ভারতের ইতিহাসচর্চায় এক উল্লেখযোগ্য সংযোজন এই বই। ইতিহাসের অনেক অজানা খুঁটিনাটি তুলে ধরেছে বলে ঐতিহাসিক ও গবেষকদের কাছে মূল্যবান হয়ে থাকবে মধুশ্রীর বইটি।

মধুশ্রী মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে তুলে ধরেন গবেষণাকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও প্রাপ্তির কথা। ১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সে-সংক্রান্ত মনোভাব – যা বইটির বিষয়ও বটে – ফিরে ফিরে এসেছে লেখিকার বক্তব্যে।

প্রকাশক সুব্রত দাস জানান, তাঁরা এই বইটি প্রকাশ করতে পেরে গর্বিত। ‘সেতু’ মূলত ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত বই-ই প্রকাশ করে থাকে। সেই তালিকায় সোমবার অন্তর্ভুক্ত হল মধুশ্রীর বইটিও।

Developed by DXDasia