
মুক্তিপণ চেয়ে ইউক্রেন থেকে ছড়িয়ে পড়ছে ভাইরাস
ইউক্রেন থেকে শুরু হওয়া এক বড় আকারের সাইবার আক্রমণ এখন পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন ছাড়াও রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, ও নরওয়ে থেকে শুরু করে ভারত পর্যন্ত অনেকগুলো দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক সাইবার হামলায় শিকার। কিছু কিছু কোম্পানি তাদের কম্পিউটারের পর্দার ছবি প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিভিন্ন অংকের অর্থ দাবি করছে। আক্রান্ত হয়েছে স্পেন ও ফ্রান্সের কয়েকটি বহুজাতিক ও নির্মাণ কোম্পানিও।
দেখা যাচ্ছে যে এই হ্যাকারদের সফ্টওয়্যারটি মে মাসে মে মাসের ঘটনার মতোই। ঠিক সেই ওয়ান্নাক্রাই ভাইরাসের মতো। একইভাবে কম্পিউটার আটকে দিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করছে।
