
আজ বৈঠকে বসছেন শিক্ষাদপ্তরের কর্তারা
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষাতেই কম্পিউটার যোগ করতে আগ্রহী শিক্ষাদপ্তর। এখনকার শিক্ষাকাঠামোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ওয়ার্ক এডুকেশনের বিকল্প হিসেবে কম্পিউটার রয়েছে। মাধ্যমিক স্তরে ঐচ্ছিকভাবে কম্পিউটার নেওয়া যায়। আর একাদশ-দ্বাদশ শ্রেণিতে যার যেরকম বিষয়, সেই অনুযায়ী নিতে পারে কম্পিউটার। তবে, প্রাথমিক স্তরে কম্পিউটার শিক্ষার কোনো ব্যবস্থা নেই।
নতুন কম্পিউটার শিক্ষা চালু হলে কোন ক্লাসে কী পড়ানো হবে, বানানো হয়েছে তার খসড়া সিলেবাস। আজ তার ওপর পর্যালোচনা করতে শিক্ষাদপ্তরের কর্তারা বৈঠকে বসছেন। জানা গেছে, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা চালুর করার ভাবনাচিন্তা রয়েছে রাজ্যের। আরও নিচু ক্লাস থেকে এটি চালু করা যায় কিনা, কথাবার্তা চলছে তা নিয়েও।
