
ক্ষতিগ্রস্ত চাষীদের একটি তালিকা তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে
বজ্রপাত ও অতিবৃষ্টির মত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরি করার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর। বিগত কয়েক সপ্তাহে বজ্রপাত ও অতিবৃষ্টিতে পশ্চিমবঙ্গের ছ-টি জেলায় প্রায় ১.৫৪ লক্ষ হেট্রিক টন জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। প্রায় প্রতিবছরই এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যেমন শস্য নষ্ট হয় তেমনি অনেক মানুষ মারা যান। এখন থেকে ক্ষতির এই হিসাব রাখবে কৃষিদপ্তর। বিভিন্ন জেলা থেকে খবর সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হবে। ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই রিপোর্ট জমা দিতে হবে এক সপ্তাহের মধ্যেই।
এই বছরের রিপোট জমা পড়েছে। রিপোর্ট অনুযায়ী এই বছর ইতিমধ্যেই ৬৪টি ব্লক ও ১৯৫৩টি মৌজার চাষবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
