
মৃত্যুর ঝুঁকি কমে কফিতে
পিও এবং জিও। হ্যাঁ কফির কথা বলা হচ্ছে। দিনে তিন কাপ কফি, আয়ু বাড়াবে। বলছেন গবেষকরা। যে সে গবেষণা নয়, দশটি ইউরোপীয় দেশের প্রায় পাঁচ লাখ মানুষের ওপর চালানো এক গবেষণা। তার ভিত্তিতে বিজ্ঞানীরা এই দাবি করছেন। একটি জার্নালে প্রকাশিত (অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন) প্রতিবেদনে বলা হযয়েছে, এক কাপ অতিরিক্ত কফি মানুষের আয়ু বাড়াতে পারে। এই কফি যদি ক্যাফিনবিহীনও হয় তাও এই সুফল পাওয়া যাবে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা বলেন, বেশি কফি পানের সঙ্গে মৃত্যু ঝুঁকি কমার, বিশেষ করে হৃদরোগ এবং পাকস্থলীর রোগে মৃত্যুর ঝুঁকি কমে। তবে এই গবেষণার ব্যাপারে অনেকের প্রশ্ন আছে। তারা বলছেন, কফি মানুষের আয়ু বাড়াচ্ছে, নাকি কফি পানকারীদের ললাইফ স্টাইলের কারণে তারা বেশি দিন বাঁচছেন সেটা পরিস্কার নয়।
