রাজ্যে কোকাকোলার উদ্যোগে তৈরি হবে আদর্শ খামার

আনারস ও লিচু চাষিদের জন্য বড়ো পরিকল্পনা

রাজ্যের আনারস এবং লিচু চাষিদের জন্য বড়ো পরিকল্পনা রয়েছে কোকাকোলা কর্তৃপক্ষের। এই কোম্পানি আগামী ২০২৩ সালের মধ্যে ১১,০০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতে। পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্বের রাজ্যগুলোতে লিচু এবং আনারস অত্যন্ত পছন্দের। এই সব জায়গায় যেখানে প্রচুর লিচু এবং আনারস চাষ হয়ে সেখানে কোকাকোলা তৈরি করবে আদর্শ খামার। উন্নত মানের ফলচাষ এবং উৎপাদন বাড়ানোর প্রশিক্ষণও দেওয়া হবে হাতেনাতে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে আমচাষের জন্য আদর্শ খামার তৈরি করেছে কোকাকোলা। 
 

Developed by DXDasia