গণপরিবহনে আংশিক ছাড়, ১৫ জুলাই পর্যন্ত চলবে করোনা বিধিনিষেধ

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী

১৫ জুলাই পর্যন্ত জারি থাকবে করোনা বিধিনিষেধ। সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত চালু হচ্ছে না ট্রেন-মেট্রো পরিষেবা। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে অটো-বাস চালানো যাবে। ২ জুলাই থেকে চালু হবে গণপরিবহন। ২ জুলাইয়ের পর থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস। ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলিকে অফিস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য। সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। তবে সে ক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে।ব্যবসায়ী সংগঠনগুলির কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখায় অনুমতি দিয়েছে রাজ্য সরকার। অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি। শরীরচর্চাকেন্দ্রগুলিকেও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

Developed by DXDasia