সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় আটকাল ব্যাংক ডাকাতি

পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকার ঘটনা

ব্যাংক ডাকাতি রুখলেন দুই সিভিক ভলান্টিয়ার। তবে এই ঘটনায় দুজনই কমবেশি আহত হয়েছেন। মোহিত পাত্র নামের এক সিভিক ভলান্টিয়ারের আঘাত ততটা গুরুতর নয়। তবে আরেকজন সিভিক ভলান্টিয়ার সঞ্জিত বাউরি মাথায় পাঁচটা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি।
 
গত রবিবার রাতের ঘটনা। নিতুরিয়া থানার দুই সিভিক ভলান্টিয়ার গোবাগ কৃষি মান্ডি, বাজার ও ব্যাংক এলাকায় ডিউটি করছিলেন। হঠাৎ গভীর রাতে টর্চের আলোয় তাঁদের চোখে পড়ে গোবাগ মল্লভূম গ্রামীন বিকাশ ব্যাংকের পাঁচিলে বসে রয়েছে কেউ একটা। মোহিত পাত্র তাকে ধরতে যেতে শুরু হয় ধস্তাধস্তি। এরই মধ্যে সঞ্জিত বাউরি ফোনে যোগাযোগ করেন থানা সঙ্গে। এদিকে ডাকাতের দল আক্রমণ করে দুজকে। মোহিতের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। দুজনকে টেনে নিয়ে যায় রাস্তায়। খুলে নেয় তাঁদের মোবাইলের ব্যাটারি। এর মধ্যে পুলিশ এসে গেলে চম্পট দেয় ডাকাতের দল। 

ডাকাতের দল ঠিক কতজন ছিল তা সঠিকভাবে জানা না গেলেও তিন জনকে দেখেছেন দুই সিভিক ভলান্টিয়ার। ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন, কিছু খোয়া যায়নি। তবে ডাকাতরা কিছু তার কেটে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই সিভিক ভলান্টিয়ারের সাহসিকতার তারিফ করছেন সবাই। 
 

Developed by DXDasia