
পূর্ব চিনের শেনইয়াংয়ের হাসপাতালে মারা যান তিনি
চলে গেলেন শান্তির নোবেল জয়ী লিউ শিয়াওবো। চিনের নাগরিক ছিলেন তিনি। বহুদিন ধরে যকৃত ক্যানসারে ভুগছিলেন। ২০০৮ সালে চিন সরকার রাষ্ট্রক্ষমতায় ফাটল ধরানোর চেষ্টার অপরাধে ১১ বছরের কারাদণ্ড দেয় তাঁকে। যকৃতের ক্যানসারে গুরুতর অসুস্থ লিউ-কে গত ২৬ জুন মেডিক্যাল প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই আমেরিকা, জার্মানি, হংকং চিকিৎসা দায়িত্ব নিতে চাইলেও সাড়া দেয়নি চিন সরকার। তাঁকে কড়া পুলিশি পাহারায় ভর্তি করা হয়েছিল উত্তর-পূর্ব চিনের শেনইয়াংয়ের হাসপাতালে। সেখানেই তিনি মারা যান।
১৯৫৫ সালের ২৮ ডিসেম্বর চিনের জিলিন প্রদেশের রাজধানী চাংচুনে জন্ম লিউয়ের। চিনের মানবাধিকার দাবিতে বারবার মুখ খুলেছেন। বহুদলীয় নির্বাচন এবং বাক্স্বাধীনতার দাবির জন্য তাঁকে জেলে পোরা হয়।
