ক্যানসার চিকিৎসায় সরকারি পরিষেবা মিলবে রাজারহাটেও

চালু হবে চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার রিসার্চ সেন্টারের দ্বিতীয় ক্যাম্পাস

দক্ষিণ কলকাতার হাজরায় চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার রিসার্চ সেন্টার রাজ্যের ক্যানসার চিকিৎসার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। সেখানে রোগীর ভিড় ক্রমশ বাড়তে থাকায় কাজের চাপ কমাতে ও রোগীদের আরও ভালো পরিষেবা দিতে ভোটের পরই রাজারহাটে দ্বিতীয় ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক ছাতার তলায় অত্যাধুনিক ক্যানসার চিকিৎসার সমস্ত বন্দোবস্ত থাকবে সেখানে।

রাজারহাটের দ্বিতীয় ক্যাম্পাসে ১০ একর জায়গার ওপর শেষ হয়ে গেছে নতুন ভবন তৈরির কাজ। তবে চিকিৎসার যন্ত্রপাতি ও আসবাবের ব্যবস্থা এবং চিকিৎসক নিয়োগের কাজ এখনও বাকি। এখন যন্ত্রপাতি কেনার টেন্ডার ডাকার কাজ চলছে। জানা গেছে, এখানে ৫০০টি শয্যা থাকবে। তার সঙ্গে পাওয়া যাবে উন্নত মানের রেডিও থেরাপি, সিটি স্ক্যান, এমআরআই, নিউক্লিয়ার মেডিসিনের পরিষেবা। 

Developed by DXDasia