
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী শিশুদের অপুষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ
রাজ্যে শৈশবের সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠলেও রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পেশ করা রিপোর্ট বলছে অন্যকথা। ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি এই রিপোর্ট অনুযায়ী শিশুদের অপুষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে অন্য রাজ্যগুলির থেকে অনেকটাই এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে শিশুদের সময় মতো ভর্তি করার ক্ষেত্রেও এগিয়ে এই রাজ্য।
