মুখ্যমন্ত্রীর গাড়ি চুরি

সেক্রেটারিয়েটের সামনে থেকে চুরি

নীল 'ওয়াগন আর' গাড়িতে তাঁকে প্রায় সবসময়েই দেখা যেত। বিভিন্ন সভা সমিতিতে এই গাড়ি চড়েই যেতেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই নীল ওয়াগন আর- গাড়িটিই চুরি হয়েছে বলে খবর। তবে এই গাড়িটি বর্তমানে কেজরিওয়াল ব্যবহার করছিলেন না। গাড়িটি 'আম আদমি পার্টি'- র মিডিয়া কো-অর্ডিনেটার বন্দনা সিং ব্যবহার করছিলেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর দিল্লি সেক্রেটারিয়েট এর সামনে থেকেই চুরি হয় গাড়িটি। খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি চুরি হওয়াকে কেন্দ্র করে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মেট্রো শহর দিল্লিতে। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বেশ প্রশ্ন উঠছে।

এদিকে, গাড়ি চুরি হওয়াকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ দায়ের করেন বন্দনা সিং। উল্লেখ্য, ২০১৪ সালে নির্বাচনে জেতার পর সরকারি গাড়ি পেলেও, নিজের পছন্দের এই নীল ওয়াগন আরকে ছাড়তে পারেননি কেজরিওয়াল।

Developed by DXDasia