ছবি খুঁটিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, এক বাঙালির নাম খোদাই করা আছে চন্দ্রপৃষ্ঠে
চাঁদের গায়ে খোদাই করা আছে এক বাঙালির নাম! চন্দ্রযান-২-এর পাঠানো একটি নতুন ছবি। আর সেই ছবি খুঁটিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, এক বাঙালির নাম খোদাই করা আছে চন্দ্রপৃষ্ঠে। বিজ্ঞানী শিশিরকুমার মিত্র। ইসরোর পক্ষ থেকে গতকাল একটি ছবি প্রকাশ করা হয়েছে টুইটারে। যেখানে দেখা যাচ্ছে অমসৃণ চন্দ্রপৃষ্ঠ। ছবিটি সাদা-কালো। পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে, একটি ক্রেটারের গায়ে লেখা ‘মিত্র’। ইনি আর কেউ নন, বাঙালি পদার্থবিজ্ঞানী পদ্মভূষণ প্রাপ্ত অধ্যাপক শিশিরকুমার মিত্র। তাঁর নামেই চন্দ্রপৃষ্ঠের ওই বিশেষ অংশের নামকরণ করা হয়েছে। এই প্রথম তা প্রকাশ্যে আসায় উচ্ছ্বসিত বাঙালি বিজ্ঞানীমহল থেকে অসংখ্য বাঙালি নাগরিক। গত ২৩ অগাস্ট ছবিটি তোলা হয়।
ইসরোর পক্ষ থেকে এদিন টুইট করে লেখা হয়,
Lunar surface imaged by Terrain Mapping Camera-2 (TMC-2) of #Chandrayaan2 on August 23 at an altitude of about 4375 km showing craters such as Jackson, Mach, Korolev and Mitra (In the name of Prof. Sisir Kumar Mitra)।
