
মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের ফোনে ধমকানোর ঘটনাকে সমর্থন করছে না কেন্দ্র
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধ করেছেন, তা সত্ত্বেও বারবার মুখ খুলছেন রাজ্যপাল। কেশরীনাথ ত্রিপাঠীর আচরণে ক্ষুব্ধ কেন্দ্র তাঁকে আর বিবৃতি দিতে বারণ করেছে। বস্তুত রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে করা ফোন নিয়ে বিতর্ক ওঠায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। রাজনাথ সিং তিন বার ফোন করে কেশরীনাথকে সতর্ক করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে বাদুরিয়ার ঘটনায় যথেষ্ট তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। পুলিশ নেমেছে, নামান হয়েছে র্যা ফ। অভিযুক্ত যুবককেও দ্রুততার সঙ্গে গ্রেফতার করা হয়েছে। নির্বাচিত মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের ফোনে ধমকানোর ঘটনাকে সমর্থন করছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
