
লালুপ্রসাদ সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই
রেলের টেন্ডার কারচুপির মামলায় ফাঁসলেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব সহ চার জন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই । অভিযোগ, ২০০৬ সালের রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ রাঁচি এবং পুরীতে হোটেলের টেন্ডার কারচুপি করেছিলেন। লালুপ্রসাদ ছাড়া বাকি চারজন অভিযুক্ত হলেন রাবরি দেবী, পুত্র তেজস্বী, ভারতীয় রেলওয়ে কেটারিং ও ট্যুরিজিম কর্পোরেশনের প্রাক্তন এমডি পি কে গোয়েল ও লালু-ঘনিষ্ঠ প্রেমচাঁদ গুপ্তার স্ত্রী সরলা গুপ্তা। রাঁচি ও পুরীর বিএনআর হোটেলগুলির রক্ষণাবেক্ষণের জন্যে যে টেন্ডার ডাকা হয়েছিল তাতে বিস্তর অসংগতি ছিল, জানা গেছে এমনটাই।
শুক্রবার সকাল থেকেই সিবিআই তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চলে লালু-রাবরির দিল্লি, পাটনা, রাঁচি, পুরী, গুরুগাঁও এর বাসভবনে। এছাড়া প্রাক্তন আইআরসিটিসি-র এমডি-র বাড়িতেও তল্লাশি করে সিবিআই।
