
জেলের ভিতরে যে শিশুরা মায়ের সঙ্গে বড় হচ্ছে, তাদের দেখাশোনা করাই এই কমিশনের লক্ষ্য
জেলবন্দিদের সন্তানদের দেখভাল করতে এবার এগিয়ে এল রাজ্য শিশু কমিশন। জেলের ভিতরে যে শিশুরা মায়ের সঙ্গে বড় হচ্ছে, তাদের দেখাশোনা করাই এই কমিশনের লক্ষ্য। এই শিশুরা আর পাঁচটি স্বাভাবিক শিশুদের মতো জীবন না পেলেও, শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কোনও বাধার সম্মুখীন যাতে না হয়, সেই চেষ্টাই করবে কমিশন।
ইতিমধ্যেই সংশোধনাগারে রিপোর্ট চাওয়া হয়েছে। জেলবন্দিদের সন্তানদের অধিকার রক্ষাই এখন উদ্দেশ্য তাদের। ভবিষ্যতে, সম্ভব হলে হোমেও পাঠানো হবে সুস্থ পরিবেশের জন্য।
