সন্ত্রাসের রাস্তা ছাড়তে চেয়েছিল বুরহান?

পুলিশ সুপারের উদাসীনতায় সম্ভব হয়নি শান্তির পথে ফেরা

গতবছরের ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির। আর তার প্রথম মৃত্যু বার্ষিকীতে পরিবারের দাবি সন্ত্রাসের রাস্তা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিলেন বুরহান। পরিবারের এই দাবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ২০১৩ সালে নাকি বুরহানের বাবা-মা জম্মু ও কাশ্মীরের এক পুলিশ কর্তাকে জানান, বুরহান শান্তির পথে ফিরতে চান। ওই পুলিশ আধিকারিকের পরামর্শে তাঁরা অবন্তীপুরায় পুলিশ সুপারের সঙ্গে দেখাও করেন। কিন্তু অভিযোগ, ওই পুলিশ সুপার তাঁদের কথায় আমল দেননি।

সেই পুলিশ সুপার বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পরামর্শদাতা হিসেবে কাজ করেন। কাশ্মীরের যুবকদের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা যখন বারবার করে বলা হচ্ছে তখন সেই আধিকারিকের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন।

Developed by DXDasia