
৫৭ টি দেশ থেকে ৭৭৪ জনের প্যানেল তৈরি করল মোশন পিকচার্স
অমিতাভ, আমির, সলমন, ইরফান, প্রিয়াঙ্কা, ঐশ্বর্যা, দীপিকার পাশাপাশি অ্যাকাডেমি থেকে আমন্ত্রণ পেতে চলেছেন বাংলার চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষ। ৫৭টি দেশ থেকে ৭৭৪ জনের নতুন প্যানেল তৈরি করল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স। অস্কার নির্বাচনে ভোট দিতে পারবেন তাঁরা।
বলিউডের সুপারস্টাররা ছাড়াও কস্টিউম ডিজাইনার অর্জুন ভাসিন, লেখক সুনি তারাপোরওয়ালা, এবং তথ্যচিত্র নির্মাতা আনন্দ পট্টবর্ধনও রয়েছেন এই তালিকায়।
বুদ্ধদেব দাশগুপ্ত এবং গৌতম ঘোষ দুজনেই জানিয়েছেন, সরকারি ভাবে এখনও আমন্ত্রণ পাননি, তবে পেলে তাঁরা অবশ্যই সাড়া দেবেন এই প্রস্তাবে।
