বোনকে রাখিতে উপহার শৌচাগার

উত্তরপ্রদেশের আমেঠির ভাইদের নজিরবিহীন উদ্যোগ

বোন বা দিদির জন্য নজিরবিহীন উপহার ভাইয়ের। উত্তরপ্রদেশের আমেঠির পুরুষেরা রাখিতে বোন বা দিদিদের উপহার দেবেন শৌচাগার। খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ করতে ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা স্বচ্ছ্তা সমিতি ‘অনোখি আমেঠি কা অনোখা ভাই’ নামের একটি উদ্যোগ শুরু করেছে, যাতে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন জেলার বিভিন্ন ব্লকের প্রায় ৮৫৪ জন পুরুষ। তাঁরা নিজেদের খরচেই বোনেদের শৌচাগার তৈরি করে দেবেন এই রাখিতে। জেলা কমিটির আধিকারিকরা পরিদর্শন করবেন শৌচাগারগুলির।

পরবর্তীকালে, লাকি ড্র-এর মাধ্যমে তিনজনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার – পঞ্চাশ হাজার টাকা ও একটি করে মোবাইল ফোন।

Developed by DXDasia