
আলোচনার বিষয় ছিল ‘সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতায় ভারতের গণতন্ত্র আজ বিপন্ন’
গতকাল মঙ্গলবার বোলপুর-শান্তিনিকেতন নাগরিক মঞ্চের আহ্বানে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ‘সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতায় ভারতের গণতন্ত্র আজ বিপন্ন।’ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী তথা রাজ্যসভার সদস্য যোগেন চৌধুরী, মন্ত্রী ব্রাত্য বসু, চিত্র-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, কবি শ্রীজাত-সহ আরও অনেক বিশিষ্টরা। উপস্থিত ছিলেন কলকাতা ও বোলপুরের বিভিন্ন নাট্য দলের সদস্যরাও। মূল আলোচনা থেকে উঠে এল কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য। সাম্প্রদায়িকতা আটকাতে গেলে হিন্দু সাম্প্রদায়িকতা ও মুসলিমদের মুসলমান সাম্প্রদায়িকতা সম্বন্ধে সজাগ থাকতে হবে। এদিন ব্রাত্য বসু বলেন, গোটা দেশে এই মুহূর্তে দুই ধরনের সাম্প্রদায়িকতা চলছে- ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং সাকংস্কৃতিক সাম্প্রদায়িকতা। যোগেন চৌধুরী বলেন তিনি কোনো লিখিত ধর্মে বিশ্বাস করেন না। ধর্মের বিভাজনে প্রতিদিন একটু একটু করে সমাজ পিছিয়ে পড়ছে। এর প্রতিবাদ হওয়া প্রয়োজন।
