সুকুমার রায়ের ব্রহ্ম সংগীত

আবোল তাবোলের কবির সাধন সঙ্গীত

সুকুমার রায়। বাংলা সাহিত্য, মুদ্রণ, চিত্রকলা, আলোকচিত্র যেদিকেই ফিরে ফিরে তাকান যাক না কেন, প্রত্যেক পর্বেই তাঁর আসন নক্ষত্রসম। কিন্তু, সুকুমার রায় বললেই আমাদের চোখে ভেসে ওঠে কেবল মাত্র ‘আবোল তাবোল’ এর খণ্ড চিত্র ও লেখার ভাষ্য। গোঁফচুরি, খুড়োর কল, বকচ্ছপ, হাতিমি, হাঁসজারুর অবাক  জগতের। বাইরে আর কোনও ভাবেই আমরা তাঁকে ভাবতে পারি না। তাঁর লেখনীর ভাষা মানেই এক ঝাঁক আবরাকাডাবরা গোছের কিছু বলেই আমরা ভেবে নিই প্রথমে। কিন্তু এর বাইরে সুকুমার রায়ের যে মনন ও গঠন তার দিকে যদি ফিরেও তাকাই তাহলে আশ্চর্য হতে হয় বইকি। আসুন, তাঁর লেখা একটি ব্রহ্ম সংগীত ‘প্রেমেরও মন্দিরে…’ শোনা যাক। গানটি গেয়েছেন সুবিনয় রায়।

সুবিনয় রায়ের কণ্ঠে – ব্রহ্ম সংগীত ‘প্রেমেরও মন্দিরে…’

 

Developed by DXDasia