বঙ্গপোসাগরে জোড়া নিম্নচাপ ভারী বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গ, পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা

আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গপোসাগরে জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও আবহাওয়া দফতর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া আসাম, অরুণাচল প্রদেশেও আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক এই সতর্কবার্তা জারি করছে। সতর্কবার্তায় বলা হয়েছে আসাম, অরুণাচল, সিকিম, ভুটান এবং উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বর্ষার ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র, তার শাখা ও উপ-নদীগুলির জল স্তর দ্রুত বাড়ছে। আসামের জোরহাট, ডিব্রুগড় আর শোনিতপুরে ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্যা হতে পারে পার্শ্ববর্তী কিছু জেলা্য়ও। রাঙ্গানদী, জিয়া ভরালী নদীতেও; জলও বেড়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় সঙ্কোশ নদীর জলস্তর ইতিমধ্যেই অনেকটা বেড়ে গিয়েছে। বাড়ছে তোর্ষা নদীর জলও। তার সঙ্গে বেড়ে চলেছে সিকিম থেকে নামা অন্যান্য নদীর জলও।

ব্রহ্মপুত্র, সিয়াং, সুবনসিরি, ধানসিঁড়ি, বেকি, বরাক এবং কুশিয়ারা নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ায় ওই রাজ্যের ২০টি জেলার মানুষ সমস্যায় রয়েছেন। আসামের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে ইতিমধ্যেই ৭১ টি ত্রাণ শিবিরে প্রায় ১৮ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া ৭৭ টি শিবির থেকে ত্রাণ বণ্টন চলছে।

Developed by DXDasia