প্রদর্শনী, থিয়েটার, গোরস্থান ভ্রমণ : সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী?

রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম

নৈহাটি ব্রাত্যজন প্রযোজিত

তরুণ মজুমদারের ছায়াছবি অবলম্বনে নাটক ‘দাদার কীর্তি’

১৩ মার্চ, সন্ধে ৬.৩০, নৈহাটি ঐকতান মঞ্চ

হলে টিকিট

মৃত্তিকা – সেরামিক শিল্পকর্ম, ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের পাত্র নিয়ে প্রদর্শনী

১৫ মার্চ থেকে ২৬ মার্চ, ৩টে থেকে ৮টা

স্থান- ছবি-ঘর আর্ট গ্যালারি, ১৬ লেক টেম্পল রোড, কলকাতা- ২৯

যোগাযোগ- ৯৬৭৪৭৬০৬৬৭

৮৫-তে পা রাখছেন শিল্পী যোগেন চৌধুরী

একটি প্রদর্শনীর মাধ্যমে তাঁর জন্মদিন উদযাপন করছে শিল্প প্রদর্শশালা- দেবভাষা

১৬ থেকে ৩১ মার্চ অবধি চলবে  

কলকাতা আর্ট ফেয়ার

১৭ থেকে ২০ মার্চ

স্থান- আইসিসিআর কলকাতা

যোগাযোগ- ৯৬৭৪৩৮৫২২৭

সাউথ পার্কস্ট্রিট সেমেট্রি ওয়াক

১৮ মার্চ, ১০টা থেকে ১২

স্থান- কলকাতা, ৫২, মাদার টেরেসা সরণি, অ্যাসেমব্লি অফ গড চার্চ স্কুল (উচ্চ বিভাগ)-এর বিপরীতে, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার

টিকিটঃ https://www.immersivetrails.com/event-details/south-park-street-cemetery-walk-10

যাদবপুর রম্যানী প্রযোজিত

মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে অরুণ মুখোপাধ্যায়ের নাটক

‘হারানের নাতজামাই’

অভিনয়ে- মেঘনাদ ভট্টাচার্য, চন্দন সেন, শান্তিলাল মুখার্জি, শ্যামল চক্রবর্তী, সৌমিত্র বসু, সৌমিত্র মিত্র

১৯ মার্চ, সন্ধে ৬.৩০, মধুসূদন মঞ্চ

এ প্রসঙ্গে সুমন মুখোপাধ্যায় লিখছেন, “হারানের নাতজামাই – মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্প থেকে অরুণ মুখোপাধ্যায় ছয়ের দশকেই বোধহয় নাট্যরূপ দিয়েছিলেন। যাত্রাপালাও হয়েছে এই নাটককে ভিত্তি করে। গান লিখেছিলেন এবং সুরও দিয়েছিলেন। সেই সব সংলাপ- গান ছোটবেলা থেকে অন্তর্গত রক্তে মিশে গেছে। আজ প্রায় ৮৬ বছর বয়েসে সেই নাটকের পুনর্মঞ্চায়ণ করলেন। শৈশবের স্মৃতি উথলে উঠল। কেঁদে ভাসালাম নাটক দেখতে দেখতে। কোনও বিশেষ পরিবর্তন করার চেষ্টা করেননি আধুনিক সময়ের নিরিখে। বেঁধেছেন পুরনো ছন্দে, আদি রীতিতে। মদন তাঁতি যেন তাঁত বুনছেন তাঁর হাতে ঠেলা যন্ত্রে। এ আর এক মাত্রার যাপন। সহজভাবে বেঁচে থাকার তত্ত্বতরিকা। সালাম অরুণ মুখোপাধ্যায় – কাজে মেতে থাকুন।”

টিকিটঃ https://www.thirdbell.in/events/haraner-natjamai/?fbclid=IwAR0JxF32l9UueF-HsolLpZJTF1kl5aCPz-g8sbZUr5X1yjviZk7d5hUc6hs

Developed by DXDasia