সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী? জানাচ্ছে বঙ্গদর্শন.কম

প্রজাতন্ত্র দিবস থেকে হ্যামলেট : রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর

নেতাজি

নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এবং কর্মের উপর একটি আলোচনার আয়োজন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতাজি আইডিয়ালিস্টিক ফোরাম। আগামী ২৩ জানুয়ারি, ওয়ার্ল্ড ভিউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রবেশ অবাধ।

‘হ্যামলেট’ ফিরছে

কৌশিক সেনের নির্দেশনায় স্বপ্নসন্ধানীর সাড়া জাগানো নাটক ‘হ্যামলেট’। যেখানে ক্লডিয়াস কৌশিক সেন, হ্যামলেট ঋদ্ধি সেন হ্যামলেট এবং গার্ট্রুর্ড রেশমি সেন। আড়াই ঘণ্টার টানটান এই নাটক মূল টেক্সটকে পুরোপুরি অনুসরণ করেই এগিয়েছে। যদিও চরিত্রদের পোশাক বর্তমান সময়ের, রাজকীয় নয়। কলকাতা লিটেরারি মিটের আমন্ত্রণে ‘হ্যামলেট’ মঞ্চে ফিরেছে ২৩ জানুয়ারি, জিডি বিড়লা সভাঘরে, সন্ধে ৬টা। টিকিট: https://www.thirdbell.in/events/hamlet-23-january/

মিউজিক ইন আ পার্ক

টালা প্রত্যয়ের আয়োজনে শহরে বসছে সংগীতের আসর। আসরের নাম দেওয়া হয়েছে ‘মিউজিক ইন আ পার্ক’। অংশগ্রহণ করবেন পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তন্ময় বসু, রাতুল শংকর, গৌরব চ্যাটার্জি (গাবু)-সহ অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানটি হবে আগামী ২৪ জানুয়ারি, সন্ধে ৬টা থেকে, টালা প্রত্যয় পুজো প্রাঙ্গনে। প্রবেশের জন্য যোগাযোগ: ৭৪৩৯৬১৮১০৯

প্রজাতন্ত্র দিবস

দুই বছর পর দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদান করছে পশ্চিমবঙ্গ। আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার বিশেষ ট্যাবলো। যা মূলত তুলে ধরবে বাংলার দুর্গাপুজো উৎসবের ঝলক। ট্যাবলোতে থাকবে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের মূর্তি। এবার বাংলার ট্যাবলোর থিম ও বিষয় ভাবনায় রয়েছে নারী ক্ষমতায়ন। দুর্গা সেই ক্ষমতায়নেরই প্রতীক বলে জানিয়েছে রাজ্য সরকার।

ঘাটের কথা

‘Ghats of North Kolkata Trail’ শীর্ষক একটি পদযাত্রার আয়োজন করেছে ইমারসিভ ট্রেইলস, আগামী ২৮ জানুয়ারি সকাল ৭.৩০টা থেকে ৯.৩০টা। হুগলি নদীর তীরবর্তী ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও হরেক গল্পের গভীরে ডুব দেবে এই হাঁটা। নেতৃত্ব দেবেন ডঃ তথাগত নিয়োগী। পদযাত্রা শুরু হবে বাগবাজার মায়ের ঘাট থেকে। টিকিট: https://www.immersivetrails.com/event-details/ghats-of-north-kolkata-trail-3?fbclid=IwAR1Hy2EC1P_Np-6jccmaGFPdOGL-WYOJDdnJ_D32nak58VFwzZKXwTscoks

বসন্ত পঞ্চমী

আশিস খান স্কুল অফ ওয়ার্ল্ড মিউজিকের আয়োজনে বসছে বসন্ত পঞ্চমীর মহা-আসর। অংশগ্রহণ করবেন আহির রায়, অনিন্দ্য সরকার, দেবপ্রিয়া দাশগুপ্ত, বিলাল খান, সিরাজ আলি খান প্রমুখ। আগামী ২৯ জানুয়ারি, দুপুর ২টো থেকে রাত ১০টা। স্থান: আশিস খান স্কুল অফ ওয়ার্ল্ড মিউজিক, ১৩১/৩৪ নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, রিজেন্ট পার্ক, রানিকুঠি, কলকাতা – ৪০। প্রবেশ অবাধ।

এক থেকে বারো

মাত্র এক রাতের গল্প। সন্ধেয় শুরু হয়ে ভোরবেলায় শেষ। একটি খুনের মামলা। ১২ জন জুরি। প্রশ্ন হল, অভিযুক্ত খুন করেছেন, না করেননি? সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শুধু এক জুরি ভিন্নমত পোষণ করেন। রেজিনাল্ড রোজ রচিত পঞ্চাশের দশকের ‘টুয়েলভ অ্যাংরি মেন’ অবলম্বনে এই নাটক। যা বাংলায় অনুবাদ করেছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। আশির দশকের পরে নান্দীকারের প্রযোজনায় নাটকটি মঞ্চস্থও হয়েছিল বার কয়েক। তারপর ২০২২ সালে নতুন করে নির্দেশনা দেন সপ্তর্ষি মৌলিক। তারই আরও একটি অভিনয় হবে ২৯ জানুয়ারি, দুপুর ৩টে, আকাদেমিতে। টিকিট: https://in.explara.com/e/0129

পোষ্য উৎসব

‘বার্ক ইন দ্য পার্ক’ – শহরে সবচেয়ে বড়ো পোষ্য উৎসব পালিত হচ্ছে আগামী ২৯ জানুয়ারি, বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানটি হবে ১৯, ই তপসিয়া রোড, চন্দ্র গার্ডেন সন্নিকট, কলকাতা। অন্যান্য তথ্য ও টিকিট: https://in.bookmyshow.com/kolkata/events/bark-in-the-park-kolkata-s-biggest-pet-carnival/ET00349266/bookingStep/tickets

বইপাড়ায় হাঁটাহাঁটি

এশিয়ার বৃহত্তম বই-বাজার হল কলকাতার কলেজস্ট্রিট চত্বর। এবার সেই বইপাড়ায় একটি পদযাত্রার আয়োজন করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আগামী ২৯ জানুয়ারি, সকাল ৯টা-১২টা। টিকিট: https://www.townscript.com/e/book-walk-boiparay-hantahanti

____

*আপনারাও যদি এ রাজ্যের কোনো ইভেন্টের খবর প্রকাশ করতে চান, বিশদ বিবরণ-সহ মেইল করুন bongodorshon@gmai.com –এ। ইভেন্ট শুরু হওয়ার অন্তত ১০ দিন আগে পাঠাবেন।

Developed by DXDasia