ক্রসউইন্ডজের গানের আসর, পায়ে হেঁটে শহরের ইতিহাস চেনা : দেখুন কোথায়, কখন, কী…

রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম

ক্রসউইন্ডজ লাইভ

১৯৯৩ সালে নিজেদের প্রথম প্রকাশ্যে এনেছিল বাংলা রক ব্যান্ড ‘ক্রসউইন্ডজ’। রক, ফাঙ্ক, জ্যাজ, পপ এর ফিউশনে ধারাবাহিক ভাবে বাংলা গান পরিবেশন করে চলেছে তারা। ৩০ মার্চ, সন্ধে ৮.৩০টায় হার্ড রক ক্যাফেতে লাইভ পারফরম্যান্স করতে চলেছে ক্রসউইন্ডজ। টিকিট- https://in.bookmyshow.com/events/krosswindz-live/ET00353881

শূন্যতার কোনো লিঙ্গ হয় না

সম্‌ ও চাপড় ঘন্ট –রাহুল মিত্রের এই বই দুটি নিয়ে আলোচনা এবং পারফরম্যান্সের আয়োজন করলেন ড. শৈবাল বসু। আমন্ত্রিত অতিথি অধ্যাপক শ্রীমতী মুখার্জি এবং কবি জয় গোস্বামী। অনুষ্ঠিত হবে ৩০ মার্চ বিকেল ৩.৩০টেয় এ কে বসাক প্রেক্ষাগৃহ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

রঞ্জাবতী সরকারের জন্মবার্ষিকী

বিশিষ্ট নৃত্যশিল্পী রঞ্জাবতী সরকারের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ডান্সার্স গিল্ড। অনুষ্ঠিত হবে ২৯ মার্চ, সল্টলেকের মঞ্জুশ্রী সভাগৃহে (মৃত্তিকা)। রঞ্জাবতীর মা প্রখ্যাত নৃত্যশিল্পী মঞ্জুশ্রী চাকী সরকার তৈরি করছিলেন নবনৃত্যের ব্যাকরণ। শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি ময়ূরভঞ্জের ছৌ, শ্রীলঙ্কার ক্যান্তি, মণিপুরের থাং-টা ও লোকনৃত্যের বহু ভঙ্গি সেই নবনৃত্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রতি রবিবার সেই নবনৃত্য এবং প্রতি বৃহস্পতিবার ভরতনাট্যমের  ক্লাস হয় মঞ্জুশ্রী সভাগৃহে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কলকাতা

সারা পৃথিবীর সঙ্গে কলকাতার ওপরেও প্রভাব ফেলেছিল দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ। সেসব চিহ্ন এখনও এই শহরে রয়ে গেছে। এখন যদি তা ফিরে দেখা যায়, কী প্রতিক্রিয়া হবে আমাদের মনে? যাঁরা ইতিহাসপ্রেমী, শহরের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, তাঁদের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি পদযাত্রার আয়োজন করেছে ইমারসিভ ট্রেল-গ্লোবাল। ২ এপ্রিল, সকাল ৭.৩০টায় সিমপার্ক মল থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হবে ৯.৩০টায়। টিকিট- https://www.immersivetrails.com/…/64144bcbb8c443001404d8ff

শৃঙ্গার

সৃজনশীল সেরামিকের গয়না, আফগান গয়না, উড়নি, ইউনিসেক্স ধুতি, টি-শার্ট, কোস্টার ইত্যাদি ফ্যাশন-পণ্য, দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর শৈল্পিক সম্ভার নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। প্রদর্শনীর একটি বিভাগ পরিচালক মৃণাল সেনকে উৎসর্গ করা হয়েছে। স্থান- ‘জুম টিওগ্রাফি’ কলকাতা-২৯, চলবে ১ ও ২ এপ্রিল দুপুর ১টা থেকে রাত ৯টা অবধি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ৮২৪০২২৫৫৯৮

Developed by DXDasia