চিত্রশিল্পের আসল আছে, নকলও আছে। ছবি নকল করা প্রাতিষ্ঠানিক শিক্ষারই একটা অংশ। আজকের কথা নয়। অনেকদিন ধরেই চিত্রশিল্পের জগতে নকল শিল্পকর্মের আলাদা জায়গা আছে, বাজার আছে। মাঝেমধ্যেই বিতর্ক শোনা যায় – নকল ছবি নিয়ে প্রদর্শনী। শিক্ষিত চোখে না দেখলে বোঝা যাবে না, কোনটা আসল-কোনটা নকল। মাঝখান থেকে লোক ঠকিয়ে, নকল ছবি বিক্রি করে মুনাফা ঘরে তোলে ছবি-ব্যবসায়ীরা। তাহলে, এই পরম্পরা কি চলতেই থাকবে? বাংলার প্রখ্যাত চিত্রশিল্পী হিরণ মিত্র বহু বছর ধরে ব্যতিক্রমী অনুশীলনে তাঁর চিত্রকর্মের কাজ করে চলেছেন। শহরে যখনই আসল ও নকল ছবি-বিতর্ক দানা বেঁধেছে, বারবারই তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর শোনা গেছে। তাঁর কথায়, “আসলে সব ছবিই আসল। ছবি যখন আঁকা হচ্ছে সেটা আসল-ই।” তাহলে সমস্যাটা কোথায়? শিল্পী হিসেবে হিরণ মিত্রের কাছে আসল ছবির অর্থ কী? ‘আসল ছবি’ শব্দবন্ধটাকে তিনি কীভাবে দেখেন? স্বতঃস্ফূর্ত শিল্পকর্মের সঙ্গে নকল শিল্পকর্মের পারস্পরিক সম্বন্ধ ও দ্বন্দ্ব কোথায়?

নকল ছবির অতীত-বর্তমান ও বাজার নিয়ে বঙ্গদর্শন.কম-এর এবারের পডকাস্ট – আসল ছবি নকল ছবি। বিস্তারিত বলছেন শিল্পী হিরণ মিত্র (Artist Hiran Mitra)। আজ দ্বিতীয় পর্ব। বঙ্গদর্শনের পডকাস্ট দেখতে/শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
