
সাধারণ মানুষের সুবিধার্থে চালু হতে চলেছে রক্তদানে ইচ্ছুকদের ডিটেলস-সহ মোবাইল অ্যাপ
যে কোনও রক্তের গ্রুপেরই ইচ্ছুক ডোনারের খোঁজ পাওয়া যাবে এবার মোবাইল অ্যাপে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতি(SACS)-র উদ্যোগেই চালু হতে চলেছে এই অ্যাপ। রাজ্যের যে কোনও প্রান্তে থাকা রক্তদানে ইচ্ছুক ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য জরুরি তথ্য পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন ব্লাড ব্যাঙ্কের কাছে থাকা ডোনারদের তালিকাও আপলোড করা হবে। কোন ব্লাড ব্যাঙ্ক কবে, কোথায় ক’টা শিবির করল, কত ইউনিট রক্ত সংগ্রহ করল এবং এই মুহূর্তে রাজ্যের কোন সরকারি ব্লাড ব্যাঙ্কে বিভিন্ন গ্রুপের কত ইউনিট রক্ত জমা আছে – এ সবেরই আপডেট পাওয়া যাবে। শীঘ্রই চালু হবে এই অ্যাপ পরিষেবা।
