বাংলার কালো চাল এবার বিশ্বের বাজারে

বিশেষজ্ঞদের মতে, ক্যানসার সহ আরও অনেক রোগ প্রতিরোধে সক্ষম কালো এই চাল

এতদিন বাংলার গোবিন্দভোগ, তুলাইপঞ্জি চাল দেশে এবং দেশের বাইরেও অনেকের রসনা তৃপ্ত করেছে। এবার সেই তালিকায় সংযোজিত হতে চলেছে সুগন্ধী কালো চাল। অ্যান্থোসায়ানিনে সমৃদ্ধ এই চাল ক্যানসার প্রতিরোধক, জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি বার্ধক্য, স্নায়ুরোগ, ব্যাকটেরিয়া সংক্রমণ, ডায়াবেটিস ইত্যাদি আটকাতেও ক্ষেত্রেও এই চাল যথেষ্ট কার্যকরী। আরব, জাপান, আমেরিকা, ইউরোপ ইত্যাদি দেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে ইতিমধ্যেই।

নয় বছর আগে ফুলিয়ায় প্রথম পাওয়া গেছিল এই কালো চালের হদিশ। সেই ধান ফলানো হয়েছিল রাজ্যের কৃষি দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে। গত বছর প্যারিসে বিচিত্র খাদ্যসামগ্রীর মেলাতেও বাংলার প্রতিনিধিত্ব করেছে এই চাল।

Developed by DXDasia