
আসানসোল থেকে গ্রেপ্তার করা হয়েছে তরুণ সেনগুপ্তকে
বিজেপির আইটি সেলের সেক্রেটারি তরুণ সেনগুপ্ত-কে গ্রেপ্তার করল সিআইডি। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে পারে এমন তথ্য ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অপরাধেই তাঁকে গ্রেপ্তার করে হয়েছে বলে জানায় সিআইডি। আসানসোল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
সাম্প্রতিককালে, মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য। তরুণ সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল বীরভূমের সুরি থানায়। সেই সূত্র ধরেই সিআইডির এই পদক্ষেপ।
