নারীঘটিত অপরাধ, অভিযুক্ত এমপি-এমএলএদের দলে সংখ্যাগরিষ্ঠ বিজেপিই

একটি সমীক্ষা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য

নারীঘটিত অপরাধের ক্ষেত্রে যে ৫১ জন এমপি ও এমএলএ-র বিরুদ্ধে মামলা চলছে, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সদস্য বিজেপির – এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস(এডিআর)-এর একটি সমীক্ষায়। বিজেপির ১৪ জন এমপি ও এমএলএ-র পরের স্থানেই রয়েছে শিবসেনা। তাদের ৭ জন নারীঘটিত অপরাধে অভিযুক্ত।

পাশাপাশি, ৩৩৪ জন প্রার্থীকেও চিহ্নিত করা হয়েছে, নারীঘটিত অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও যাঁদের বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট দেওয়া হয়েছে – এমনটাই জানা গেছে ওই সমীক্ষা থেকে।

Developed by DXDasia