রাজ্যসভায় বিজেপি ৫৮, কংগ্রেস ৫৭ আসন

উচ্চকক্ষে বিজেপি সব থেকে বড় দল

৬৫ বছরে এই প্রথম রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস।  লোকসভার পরে রাজ্যসভাতেও ৫৮ আসন নিয়ে বৃহত্তম দল হল বিজেপি। ২৪৫ আসনের সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা (১২৩)পেতে এখনও অনেক দেরী। তবে মোট সংখ্যার বিচারে এই প্রথম কোনও দল ছাপিয়ে গেল কংগ্রেসকে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিলেন শ্রীমতি সাম্পাতিয়া উইকে। আর এই সঙ্গেই রাজ্যসভায় ৫৮ সাংসদ নিয়ে বৃহত্তম দল হল বিজেপি। কংগ্রেসের রয়েছে ৫৭ সাংসদ। কংগ্রেসের পর তৃতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি। তাদের সাংসদ সংখ্যা ১৮, এডিএমকে ১৩, তৃণমূল কংগ্রেসের ১৩ এবং সংযুক্ত জনতা দলের ১০ সাংসদ। বাম এবং অন্যদলগুলোর সাংসদ ১০–এর কম।

Developed by DXDasia