পাসপোর্ট বানাতে বাধ্যতামূলক নয় বার্থ সার্টিফিকেট

সাধারণ মানুষ যাতে আরও সহজে পাসপোর্ট পেতে পারেন, সে-কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত

পাসপোর্ট বানাতে গেলে এখন থেকে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয় আর। এই নতুন নিয়মের কথা সংসদে জানিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং। সাধারণ মানুষ যাতে আরও সহজে পাসপোর্ট পেতে পারেন, সে-কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৬০ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, ১৯৮৯ সালের ২৬ জানুয়ারি বা তার পরে যাঁদের জন্ম, তাঁদের পাসপোর্টের আবেদন করতে গেলে দিতে হবে জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট। তবে নতুন নিয়ম অনুযায়ী, বার্থ সার্টিফিকেটের বদলে আধার কার্ড বা প্যান কার্ডের কপি জমা দিলেই চলবে। এছাড়াও স্কুলের ফাইনাল ইয়ারের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের পাশাপাশি এলআইসি পলিসি বন্ডের কপিও জন্মের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হবে। এছাড়াও সরকারি চাকুরীজীবীরা, সার্ভিস কার্ড, পেনশন কার্ড, জমা করতে পারেন। এছাড়াও বিবাহিত রা ম্যারেজ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। শুধু তাই নয়, ৬০ বছরের বেশি ও ৮ বছরের কম বয়সীদের পাসপোর্ট বানানোর খরচে মিলতে চলেছে ছাড়। পাসপোর্টর জন্য প্রয়োজনীয় নথি সেল্ফ অ্যাটেস্টেড হলেই চলবে বলে জানানো হয়েছে।

Developed by DXDasia