
দ্বিতীয় দফায় আরও ২২টি ট্যাক্সি চালু করলো পরিবহণ দপ্তর
ইতিমধ্যেই রাজারহাট নিউটাউনের বুকে জনপ্রিয়তা অর্জন করেছে বাইক ট্যাক্সি। এবার ওই এলাকায় চালু হল আরও ২২টি বাইক ট্যাক্সি। ময়দানের টেন্ট থেকে এই বাইক ট্যাক্সিগুলির উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
পোষাকি নাম- কে বাইক ট্যাক্সি। মার্চ মাসেই রাজারহাট নিউটাউনে ২১টি বাইক ট্যাক্সি নামিয়েছিল রাজ্যপরিবহণ দপ্তর।এই ট্যাক্সিগুলোতে যাত্রীদের জন্য থাকছে একটি প্যানিক বোতাম, হেলমেট এবং একটি রেনকোট।
