
রাজারহাটের সফল অভিযানের পর এবার রাজ্যের আইটি হাবে চালু হবে এই পরিষেবা
রাজারহাটের পর এবার সেক্টর ফাইভেও পাওয়া যাবে বাইক ট্যাক্সি। রাজ্যের আইটি হাব হিসাবে পরিচিত সেক্টর ফাইভ। প্রতিদিন অনেক মানুষের সমাবেশ হয় এখানে। ফলে যাতায়াত ব্যবস্থা উন্নততর করার জন্য হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন রাজ্য পরিবহণ দপ্তরের কাছে বাইক ট্যাক্সি চালু করতে অনুরোধ করেছে।
রাজারহাটে এই পরিষেবা শুরু হয়েছে ১৬ মার্চ থেকে। পরিষেবা ও সাশ্রয়ের জন্য ইতিমধ্যে রাজার হাটে বাইক ট্যাক্সি বিশেষ জনপ্রিয় হয়েছে। ২ কিলোমিটারের জন্য লাগবে ২০ টাকা। প্রতিটি বাইক ট্যাক্সি জিপিএস-এর সঙ্গে যুক্ত এবং হেলমেট সহ বর্ষায় থাকবে রেনকোটের ব্যবস্থা। ড্রাইভারদের প্রশিক্ষিত করা হবে। প্রত্যেকের কাছে থাকবে গাইড বুক। বাইক ট্যাক্সি ট্রাফিক রুল মেনে ঘণ্টায় ৪০ কিমি যাবে।
