পাওয়া গেল পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর

প্রায় দশ কোটি বছর আগে পৃথিবীতে ছিল এটি

প্রায় দশ কোটি বছর আগে পৃথিবীতে ছিল এরা। ‘পেটাগোটাইন মেয়োরাম’। পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্মটি পাওয়া গিয়েছিল আর্জেন্টিনায়। ডাইনোসরটি কম করে হলেও ১২২ ফুট লম্বা। উচ্চতা ২০ ফুট। ওজন প্রায় ৭০ হাজার কেজি।

এই শ্রেণীর ডাইনোসরের জীবাশ্মের প্রথম সন্ধান মেলে ২০১২ সালে, দক্ষিণ আর্জেন্টিনায়। এই জীবাশ্মটি এখনও অবধি আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্মের তকমা পেয়েছে। গত মঙ্গলবার এই বিষয়ের প্রখ্যাত ম্যাগাজিন 'প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি' তে বিজ্ঞানীদের লেখা প্রবন্ধে এই দাবী করা হয়েছে। এর একটি নকল অবয়ব অবশ্য রাখা আছে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে।  

লম্বা ঘাড়ওয়ালা এই ডাইনোসরটি টাইটানোসোরাস প্রজাতির। গাছপালাই ছিল এদের খাদ্য। 

(ফাইল চিত্র) 

Developed by DXDasia