বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ : বিনিয়োগের গন্তব্য যখন বাংলা

হানগরে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ (Bengal Global Business Summit 2025 : BGBS)। বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আসন গ্রহণ করেছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল থেকে হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা। বাংলার জন্য বিনিয়োগ–লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী। কারণ পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আরও বেশি করে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে নানান বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প করার জন্য চাই জমি ও পরিবেশ। বাংলায় এই দুটিই যে আছে, তা শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। শিল্প স্থাপনের জন্য রয়েছে ৫,০০০ একর জমি।

সিঙ্গল উইন্ডো সিস্টেমের থেকে একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা আপনাদেরই গৃহ। এখানে আসুন, বিনিয়োগ করুন। পশ্চিমবঙ্গে রাজ্যস্তরে শিল্প সমন্বয় কমিটি গঠন করা হবে। আর সেই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। এখনও পর্যন্ত বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। সেই বিনিয়োগের অর্থে কিছু কাজ এগিয়েছে। বাকিটা বাস্তবায়ণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।” তিনি আরও বলেন যে, পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন কতখানি জরুরি। দমকল, পরিবেশ, ভূমি রাজস্ব, অর্থ, আবাসন, শিল্প সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে একটি কমিটি গড়ে তোলা হবে, যারা দেখবে বিনিয়োগের জন্য ছাড়পত্র দিতে যেন সময় না লাগে। প্রতি ১৪ দিনে একবার করে এই কমিটি বৈঠক করবে। কোথাও কোনও বাধা থাকলে তা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবে।

বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে বলে হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগের ঘোষণা করলেন অম্বুজা–নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া। রাজ্যে তৈরি হতে পারে নেওটিয়া গ্রুপের আরও পাঁচ হাসপাতাল। আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রগেসিভ পলিসি’-তে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। ব্যবসার এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হল পশ্চিমবঙ্গ। রাজ্যের জিএসডিপি ৩.৯৩ গুণ বেড়েছে। মূলধন খাতে খরচ ১৩.৮৫ গুণ বৃদ্ধি পেয়েছে। শিল্প স্থাপনের জন্য ৫,০০০ একর জমি রয়েছে। ২০০টি শিল্পতালুক রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা আপনাকে খালি হাতে ফেরাবে না।”

ব্যবসার এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হল পশ্চিমবঙ্গ। রাজ্যের জিএসডিপি ৩.৯৩ গুণ বেড়েছে। মূলধন খাতে খরচ ১৩.৮৫ গুণ বৃদ্ধি পেয়েছে। শিল্প স্থাপনের জন্য ৫,০০০ একর জমি রয়েছে। ২০০টি শিল্পতালুক রয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন। এদিন সম্মেলনের প্রথমার্ধে আলোচ্য বিষয় ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দ্বিতীয়ার্ধে হবে সমাপ্তি অনুষ্ঠান। বিনিয়োগ এলে যাতে সরকারি স্তরে শিল্পপতিদের কোনও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে না-হয়, সেই ব্যাপারে আবারও শিল্পমহলকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দালদের মতো প্রথম সারির শিল্পপতিরা বিনিয়োগের ঘোষণাও করেছেন।

Written by