Podcast : বাংলা সিনেমার সংকট : বলছেন প্রদীপ্ত ভট্টাচার্য

র্তমান সময়ে কেউ বলছেন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কেউ বলছেন, বাংলা সিনেমা নাকি ‘ঘটিয়া’। বাংলা ছবির এই দুরাবস্থা কি সাম্প্রতিক? নাকি ক্ষয় ধরেছিল আগেই? তাহলে কীভাবে গড়ে তোলা যায় বিকল্প মঞ্চ? গ্রাম আর শহরের বিভাজন কি ক্রমশই বাড়ছে? এসব প্রশ্ন নিয়েই বঙ্গদর্শন পডকাস্টে এবার খোলামেলা আলোচনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। একসময় সিনেমা বানানোর নেশায় বহরমপুর থেকে কলকাতা এসেছিলেন তিনি। মোবাইলে সিনেমা বানানো দিয়ে পথ চলা শুরু হয়। একের পর এক টেলিছবি করেছেন। ২০১৩ সালে তাঁর পরিচালিত ‘বাকিটা ব্যক্তিগত’ সেরা বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পায়। রূপকলা কেন্দ্রের ছবি-সম্পাদনা বিভাগে যুক্ত ছিলেন। এছাড়াও শর্ট ফিল্ম, ডকু ফিল্ম, সম্পাদনা, শিক্ষকতা বিভিন্ন সময় নিজেকে নানা কাজে ব্যস্ত রেখেছেন।

বঙ্গদর্শনের পডকাস্টে এবার তিনিই ধারাবাহিকভাবে বলছেন বাংলা সিনেমার সংকট নিয়ে। আজ তৃতীয় পর্ব। বঙ্গদর্শনের পডকাস্ট প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৬টায় দেখা/শোনা যাচ্ছে ইউটিউব ও ফেসবুকে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে

Written by