
এ বছর মার্চ মাসে প্রিসিলা দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা বলে জানা যায়
জুকারবার্গ সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম রেখেছেন ‘অগাস্ট’। স্ত্রী প্রিসিলা চ্যান এই অগাস্ট মাসেই জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। সোমাবার ফেসবুক কর্তা তাঁর এই আনন্দের মুহূর্তকে শেয়ার করছেন নিজের ফেসবুক পেজে। তিনি সেখানে লেখেন, ‘মেয়ে অগাস্টাকে পেয়ে আমি ও আমার স্ত্রী খুব খুশি। আমরা তাকে এই পৃথিবীতে আমন্ত্রণ জানিয়ে তার উদ্দেশ্যে একটি চিঠি লিখছি। চিঠিতে জুকারবার্গ নবাগত সন্তানকে অনেক ভালোবাসা জানিয়েছেন। তিনি তার সুস্থ থাকার ও ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় তার প্রার্থনা করছেন। জাতি ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য মূলক চিন্তাভাবনা গড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা প্রয়োজন। সেই উপযুক্ত শিক্ষায় সন্তানকে দিয়ে উপযুক্ত মানুষ গড়ার কথাও বলেছেন। এই চিঠির সঙ্গে মায়ের কোলে খেলা করা ছোট অগাস্ট ও বড় মেয়ে ম্যাক্স চ্যানের ছবি পোস্ট করেছেন জুকারবার্গ।
