আকাশে উড়বে ড্রোন, চটজলদি খাবার পৌঁছে দেবে ZOMATO

২০১৯ সালের শেষদিক থেকে এটি চালু হতে পারে

জোমাটো (Zomato)-তে খাবার অর্ডার দিয়েছেন? খাবার আপনার বাড়ি পৌঁছাতে দেরি হচ্ছে? আর চিন্তা করবেন না। গত বুধবারই ড্রোনের সাহায্যে পরীক্ষামূলকভাবে খাবার ডেলিভারি করেছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো। সেই পরীক্ষায় অনেকাংশেই সফল হয়েছে তারা। পাঁচ কিলোমিটার দূরত্ব মাত্র দশ মিনিটেই অতিক্রম করা সম্ভব হবে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, ঘণ্টায় আশি কিলোমিটার বেগে মানুষের কাছে খাবার পৌঁছে দেবে এই ড্রোন।

১৩ মে Director General of Civil Aviation (DGCA) এর তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, এই ধরনের পরীক্ষা করতে গেলে কোনও প্রত্যন্ত অঞ্চলে গিয়েই করতে হবে। ঠিক সেই নিয়ম মেনেই পরীক্ষা চালিয়েছে এই ফুড ডেলিভারি অ্যাপ। যদিও বিশদে কিছু জানানো হয়নি এখনও। তাছাড়া এই ব্যবস্থা কোন কোন অঞ্চলে চালু হবে তাও জানানো হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০১৯ সালের শেষদিক থেকে এটি চালু হতে পারে। বাংলায় কি এই ব্যবস্থা চালু হবে? সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে জোমাটোতে খাবার অর্ডার দেন বেশিরভাগ টিনেজাররা। ২০০৮ সালে জোমাটো তাদের যাত্রা শুরু করে খুব কম সময়ের মধ্যেই খাদ্যরসিকদের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল। গোটা বিশ্বে এই মুহূর্তে জোমাটো ব্যবহার করেন প্রায় সত্তর হাজার মিলিয়ান।

Developed by DXDasia