
এই বিশ্বকাপের ১০টি খেলা এবং ফাইনাল হবে যুবভারতীতে
৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এই উপলক্ষে বুধবার নবান্নে এক আলোচনাসভার আয়জন করা হয়। এই সভায় বিশ্বকাপের আয়োজক শহর কলকাতার প্রতীক(লোগো) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। এই খেলার আয়োজনের গুরুদায়িত্ব দেওয়ার জন্য এবং ফাইনালে উপস্থিত থাকার নিমন্ত্রণ করার জন্য তিনি ধন্যবাদ জানান ফিফা কর্তৃপক্ষকে। বিশ্বকাপের কাছাকাছিই যেহেতু দুর্গাপূজা, তাই এই দিনের সভায় উপস্থিত সকল পুজো কমিটির সদস্যকে অক্টোবর মধ্যে পুজোর প্যান্ডেল, ব্যানার, হোর্ডিং খুলে ফেলার কথা বলেছেন।
নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে উদ্বোধন করা হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের। বিশ্বের মোট ২৪টি দেশ যোগ দেবে এই বিশ্বকাপে। ভারতের ছটি শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বই, গোয়া, কোচি ও গুয়াহাটিতে খেলা হবে। প্রথম দিনই ভারত মুখমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই বিশ্বকাপের ১০টি খেলা এবং ফাইনাল খেলা হবে কলকাতার স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন। টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সিপি-র কথায়, ‘বাংলা মানে তিনটি ‘ফ’- ফিশ, ফেস্টিভ্যাল এবং ফুটবল। অতএব ফেস্টিভ্যালে ফুটবলকে তুলে ধরুন।’
