তরুণ ফটোগ্রাফারদের সেরা কাজগুলি তুলে ধরে একমাত্র বাংলা পোর্টাল বঙ্গদর্শন

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস

বাংলার নানা প্রান্তে লুকিয়ে আছেন কত বিশ্বমানের আলোকচিত্রী, যাঁদের নিয়ে কেউ কোনো সাড়াশব্দ করেন না। সেই অজানা শিল্পীদের ব্যতিক্রমী সব কাজই মানুষের সামনে তুলে ধরছে বঙ্গদর্শন। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবসে তাঁদের প্রতি রইল আমাদের বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

২০১৮-র সেপ্টেম্বরে বঙ্গদর্শনের পুজোসংখ্যায় শুরু হয়েছিল আলোকচিত্র নিয়ে ভিন্ন স্বাদের কাজ। ফটোগ্রাফির নতুন বিভাগের জন্য দুই বাংলার চারজন আলোকচিত্রীকে আমন্ত্রণ জানানো হয়। অভিজিৎ চক্রবর্তী এবং প্রদ্যুৎ চৌধুরী ছিলেন পশ্চিমবঙ্গে থেকে আর বাংলাদেশ থেকে ছিলেন মইনুল আলম এবং রাসেল রণি। এভাবেই শুরু হয়েছিল ‘ছবিমহল’-এর পথ চলা।

এই ‘ছবিমহল’ বিভাগটি শুধু পুজোসংখ্যাতেই সীমাবদ্ধ ছিল না। তার পরের মাসগুলিতে নীলাঞ্জন রায়, বিজয় চৌধুরীর মতো প্রবীণ আলোকচিত্রীদের পাশাপাশি রাণা পাণ্ডে, রাসেল রণি, তীর্থেন্দু ব্যানার্জি, প্রতীক দে চৌধুরী, শুভজিৎ নস্কর, সায়নী চক্রবর্তী, অভিষেক ঝার মতো তরুণ ফটোগ্রাফারদের কাজে অভিভূত হয়েছেন দর্শকরা। বহু অজানা আলোকচিত্রী সারা বাংলার রসজ্ঞ মানুষের কাছে স্বীকৃতি পেয়েছেন এই ‘ছবিমহল’ বিভাগের মাধ্যমে। সম্প্রতি আমরা ‘ছবিমহল’-এর ৪০ তম পর্ব পেরিয়ে এসেছি। এই পর্বটিও ছবিপ্রেমী মহলের প্রশংসা কুড়িয়েছে। ‘ছবিমহল’-এর পরবর্তী পর্বগুলিও দর্শকদের মন জয় করে নেবে, সেভাবেই আমরা এগিয়ে যেতে চাই। 

আপনারাও যদি 'ছবিমহল'-এ নিজের তোলা ছবি পাঠাতে চান, তাহলে সেগুলি মেল করুন sumansadhu.bongodorshon@gmail.com- এই আইডিতে। অথবা যোগাযোগ করতে পারেন 7076052408 নম্বরে।

Developed by DXDasia