
রইল রাজ্যের বিভিন্ন দফতরের হেল্পলাইন নম্বর
মঙ্গলবার রাতের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ইয়াস। বুধবার ভোরেই তা স্থলভাগে পৌঁছে যেতে পারে ইঙ্গিত দিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। ইতিমধ্যেই মঙ্গলবার ঝড়ের তাণ্ডবে ক্ষতগ্রস্ত হুগলি এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকা। হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরে মঙ্গলবার কয়েক মুহূর্তের ঝড়ে আতঙ্ক তৈরি হয়। কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ওই সব এলাকা। ঝড়ের জেরে দোকান উড়ে পড়ে খালে। ভেঙে পড়ে গাছপালাও। আবহাওয়া দফতর জানিয়েছে, এটা ছোটখাটো টর্নেডো। ঘূর্ণিঝড়ের আগে এমনটা হয়।
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত রাখা হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। সমুদ্রে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। উপকূলবর্তী এলকা থেকে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। ত্রাণ শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ২৫ ও ২৬ তারিখ রাতভর ইয়াস মোকাবিলায় দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কন্ট্রোল রুমে থাকবেন। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন দফতরের কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করা হয়েছে। আশঙ্কা মতো ঝড় আছড়ে পড়লে কী করবেন? কোথায় সাহায্যের জন্য যোগাযোগ করবেন? রাজ্যবাসীর জন্য রইল যাবতীয় তথ্য।
১. পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (হেল্প ডেস্ক):
১০৯০
০৩৩-৭১২২১০৮৮
৮৭৭৭৮৬০৯৫৫
৭০৪৪০৭৫০৩৪
৭৯৮০১৯০৭৪১
৬২৯০৯০৭৬২৬
২. পশ্চিমবঙ্গ সরকারের হেল্পনলাইন:
১০৭০
০৩৩-২২১৪৩৫২৬

৩. দমকল বিভাগের হেল্পলাইন:
০৩৩-২২৫২১১৬৫
৪. কলকাতা দমকল : ০৩৩-২২৪১৪৫৪৫
৫. দমকল সেক্টর ফাইভ : ০৩৩-২৩৫৭৫২৯৩
৬. স্বাস্থ্যভবন : ০৩৩-২৩৫৭৬০০০/ ০৩৩-২৩৩৩০১০০
৭. WBSEDCL (কাস্টমার কেয়ার): ১৯১২১
৮ . বিদ্যুৎ পর্ষদ : ১৮০০৩৪৫৫২২১
৯. বন দফতর: ০৩৩-২৩৩৫৭৭৫১
১০. মুখ্যসচচিব, বনদফতর : ০৩৩২৩৩৫৪০৩০
১১. লালবাজার ট্রাফিক পুলিশ কন্ট্রোল : ৯৮৩০৮১১১১১
১২. লালবাজার কন্ট্রোল রুম : ০৩৩-২২১৪৩০২৪/০৩৩-২২১৪৩২৩০/ ০৩৩-২২১৪১৩১০
১৩. কলকাতা পুলিশ: ০৩৩-২২৫০৫০০০
নিউটাউনের বাসিন্দাদের জন্য
NTFN Hotline: ৮৯২৯৮০৮৯৬৩
NKDA Helpline: ১৮০০১০৩৭৬৫২
